1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘মাদক বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২১০ বার পঠিত

“নরসিংদীতে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘মাদক বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত”
জাতীয় দৈনিক সবার আগে নরসিংদী জেলা প্রতিনিধি :মোঃ দুলাল মিয়া।

নরসিংদীর কামারগাঁও এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ জুলাই ২০২৬ রোজ সোমবার অপরাহ্নে কামারগাঁও শাহী ঈদগাহ্ মাঠে এই সমাবেশের আয়োজন করে স্থানীয় ‘কামারগাঁও এলাকাবাসী’।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন মহোদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়াও অনুষ্ঠানে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্বারোপসহ এ বিষয়ে জেলা পুলিশের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব এ আর এম আল মামুন।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ কামারগাঁও এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিজ এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park