
স্টাফ রিপোর্টার : মোঃ কামাল হোসেন : বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিন উপলক্ষে নরসিংদী জেলা জিসাস ও শহর জিসাসের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব নরসিংদী জেলা জিসাস ও শহর জিসাসের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জিসাসের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান আতিক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি জনাব একেএম গোলাম কবির কামাল, সহ-সভাপতি ও শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফম মোস্তাকিম পান্না,নরসিংদী জিসাসের সাধারণ সম্পাদক মোঃ শরীফ ভুঁইয়া,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃকামাল হোসেন ও দপ্তর সম্পাদক মোঃ আরিফ ভুঁইয়া। আরো উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা জিসাসের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া,ও নরসিংদী শহর শাখা জিসাসের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন জনি,নরসিংদী জেলা জিসাসের সহ-সভাপতি জমশের আলী মোল্লা, সহ-সভাপতি শহিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিনুর বেগম ও তানজিনা আক্তার সহ জেলা ও শহর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি জনাব একেএম গোলাম কবির কামাল।