1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২ জন” নরসিংদী জেলা প্রতিনিধি :

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২০৫ বার পঠিত

“নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১২ জন” নরসিংদী জেলা প্রতিনিধি :

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
[04 July,2026]

নরসিংদী জেলার বিভিন্ন থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জেলার বিভিন্ন এলাকায় বিশেষ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করে এক কুখ্যাত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

ঘটনা-১: আজ ৪ জুলাই নরসিংদী মডেল থানা পুলিশ থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মো. ফারুক মিয়া (৩০) নামের এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। ফারুক নরসিংদী শহরের ঘোষপাড়া এলাকার মৃত মো. সুলতান মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে পূর্বের ৩টি মাদক মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা এবং অন্যান্য ধারায় আরও ১টিসহ মোট ৬টি মামলা রয়েছে।

ঘটনা-২: গতকাল রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই(নিরস্ত্র)/ মোঃ জামিরুল ইসলামের নেতৃত্বে একটি দল মাধবদী থানার কুমারপাড়ার ড্রিম হলিডে পার্কের অস্থায়ী পার্কিং গেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালায়।অভিযানকালে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত হাজী আঃ আওয়ালের ছেলে শাফিউদ্দিন ওরফে শাফি (৪৮) এবং মাদারীপুরের কালকিনি থানার সমিতির হাট এলাকার মৃত হাতেম আওলাদারের ছেলে ইকবাল হোসেন (৪২)।

ঘটনা-৩: ডিবি পুলিশের অপর একটি দল গতকাল রাতে রায়পুরা থানার জাহাঙ্গীরনগর এলাকায় অভিযান পরিচালনা করে রনি মিয়া ওরফে হৃদয় (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে রায়পুরার আদিয়াবাদ দক্ষিণ পাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। এসআই(নিরস্ত্র)/মুহাম্মদ নুরুল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রনির হেফাজত থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় এজাহার দায়ের করা হয়েছে।

ঘটনা-৪: পলাশ থানা এলাকায় একাধিক অভিযান চালিয়ে মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলায় ০১ জন, পুরাতন মামলায় ০২ জন এবং সাজা পরোয়ানা মূলে ৫ মাসের সাজা ও ৩,৫৩,৩৭০/- টাকা জরিমানা প্রাপ্ত পলাতক আসামি রেহেনা বেগমকে গ্রেফতার করা হয়। রেহেনা বেগম ঘোড়াশাল উত্তর চরপাড়া এলাকার মো. জাফর আলীর স্ত্রী। গ্রেফতারকৃত সবাইকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনা-৫: এছাড়া গতকাল রায়পুরা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ ও মাদক দমনে নরসিংদী জেলা পুলিশের এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। জাতীয় দৈনিক সবার আগে ,নরসিংদী জেলা প্রতিনিধি : মোঃ দুলাল মিয়া ,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park