1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

নরসিংদীতে জিপিএ-৫ প্রাপ্তিতে আবারও সাফল্যের শীর্ষে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী।

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নরসিংদীতে জিপিএ-৫ প্রাপ্তিতে আবারও সাফল্যের শীর্ষে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ শিক্ষার্থী।

শনিবার ১১ নভেম্বর ২০২৬ এই ফলাফল ঘোষণা হয়, ঘোষনার পরপরই কলেজ ক্যাম্পাস আনন্দে মাতোয়ারা শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ
বরাবরের মতো এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ,
২০২৬ সালের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে কলেজজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বাঁধভাঙা উল্লাসে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস,
প্রতিষ্ঠানটির এমন ধারাবাহিক সাফল্যে আনন্দিত কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাই। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল হিসেবেই এ সাফল্য এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা,
আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, গণমাধ্যমকর্মীদের সহযোগিতা, শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের মেধা ও অধ্যবসায় এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে
ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন,
কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসানও শিক্ষার্থীদের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন,
তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, মানসম্মত পাঠদান এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা,
আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষার মান ও ভালো ফলাফলের মাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করে আসছে,
২০২৬ সালে ৫৬১ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতায় আরেকটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে,
শিক্ষার্থীদের এই সাফল্যে কলেজ পরিবারকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা,
তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ প্রতিষ্ঠান শিক্ষাক্ষেত্রে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park