
মো: মেহেদী হাসান : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী পৌরসভাবাসীসহ ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবির।তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখানে বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।ঈদের শুভেচ্ছা বার্তায় মোঃ হুমায়ুন কবির বলেন, “পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগের মহিমা, আত্মশুদ্ধি ও মানবতার শ্রেষ্ঠ শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক।”তিনি আরও বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে শেখায়। শুধু পশু কুরবানি নয়, মানুষের অন্তরে লুকিয়ে থাকা হিংসা, বিদ্বেষ ও অহংকারকেও কুরবানি করতে হবে। তবেই সমাজে সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হবে।”হুমায়ুন কবির গৌরনদী পৌরবাসী ও ৮ নং ওয়ার্ডের বাসিন্দাদের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। তিনি সকলকে পুনরায় পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।প্রবাস থেকে দেশের নিজ এলাকার মানুষের প্রতি এমন শুভেচ্ছা বার্তা স্থানীয়দের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলেছে বলে জানিয়েছেন স্থানীয় অনেকে।