
গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ভিপি জাকির হোসেন
সংবাদদাতা মোঃ মেহেদী হাসান : তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এর পক্ষ থেকেপবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌরসভাবাসী-সহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সরকারি গৌরনদী কলেজের সাবেক সফল ভিপিমোঃ জাকির হোসেন রাজা।তিনি তার শুভেচ্ছা বার্তায় বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক—এটাই তাঁর প্রত্যাশা।তিনি আরও বলেন, সমাজের সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।মোঃ জাকির হোসেন রাজা বলেনশুধু বনের পশু কুরবানী দিলেই হবে না মানুষের মনুষত্ববোধকে জাগ্রত করতে হবে মনের ভিতর থাকা পশু ত্বকে কুরবানী করতে হবে।এ সময় তিনি গৌরনদীবাসীর সার্বিক মঙ্গল, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। শেষে তিনি সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”