1. admin@thedailysobarage.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ ও ‘৫৫তম য় সমবায় দিবস ২০২৬’ উদযাপিত। সংসদ সদস্য আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি স্বস্তিতে পরিবার ও শুভাকাঙ্ক্ষী করবো সমবায় গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর শিবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন। সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা প্রদান নরসিংদী সাংবাদিক ফোরামের উদ্যোগে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। নরসিংদী সাংবাদিক ফোরাম টিমের পক্ষ থেকে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক, বিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত স্বপ্নের পথে, বিজয়ের সাথে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত। নরসিংদীর রায়পুরায় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত। নরসিংদী জেলা পুলিশ কর্তৃক উদ্ধারকৃত ১৩৩টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

গাজীপুরে জমিলা জেনারেল হাসপাতাল অ্যান্ড ফার্টিলিটি কেয়ার সেন্টারে নারী চিকিৎসকের ওপর সশস্ত্র হামলা, চেম্বার ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গাজীপুর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২০৭ বার পঠিত

।
গাজীপুর জেলা প্রতিনিধ :গাজীপুর, ২২ এপ্রিল ২০২৬: ইং তারিখে সময় আনুমানিক সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে গাজীপুর মহানগরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় অবস্থিত জমিলা জেনারেল হাসপাতাল অ্যান্ড ফার্টিলিটি কেয়ার সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক নারী চিকিৎসকের চেম্বারে সশস্ত্র হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রাণনাশের হুমকির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে গাজীপুর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে সংগঠনের প্রধান কার্যালয়, মুন্সীপাড়া রোড, জয়দেবপুর বাজার, গাজীপুরে এক জরুরি সভায় এ নিন্দা জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা চিকিৎসা পেশার জন্য হুমকিস্বরূপ এবং সমগ্র চিকিৎসক সমাজের নিরাপত্তার প্রতি চ্যালেঞ্জ।সংগঠনের সম্মানিত সভাপতি ডা. বখতিয়ার হোসেন বলেন, “নারী চিকিৎসকের ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”,সভায় উপস্থিত ছিলেন:সিনিয়র সহ-সভাপতি — মোবারক হোসেন সাধারণ সম্পাদক — ইসমাইল মোল্লা,সহ-সাধারণ সম্পাদক — ডা. জুয়েল হাসান, সাংগঠনিক সম্পাদক — মো. হাবিবুর রহমান,মহানগর সভাপতি — আবু সাইদ মোল্লা,মহানগর সাধারণ সম্পাদক — আব্দুস সালাম, কালিগঞ্জ উপজেলা সভাপতি — সৈয়দ আহমেদ কবির বুলবুল,গাজীপুর মেট্রো-সদর থানা সভাপতি — কাজীমউদ্দিন কাজী,সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও সভায় উপস্থিত ছিলেন।,নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হবে এবং রোগীদের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হবে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।,ঘটনার বিস্তারিত তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিতে সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানানো হয়েছে। ঘটনার পটভূমি:গত কয়েক দিন আগে জমিলা জেনারেল হাসপাতালে এক নারী চিকিৎসকের চেম্বারে সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে ভাঙচুর করে, লুটপাট চালায় এবং চিকিৎসককে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক সবার আগে
Theme Customized By Shakil IT Park