
আবু নাইম হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা আর. আই. এম. ওহিদুজ্জামান এবং জেলা সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান।
আলোচনা সভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটি:
প্রধান উপদেষ্টা: হাফেজ মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক
সভাপতি: মাওলানা জাকির হোসাইন
সহ-সভাপতি: মাওলানা আবু বকর সিদ্দিক
সহ-সভাপতি: মাওলানা আব্দুল মান্নান
সহ-সভাপতি: জনাব নাজমুল হুদাই রিপন
সেক্রেটারি: মাওলানা তানভীর হোসাইন
জয়েন্ট সেক্রেটারি: মাওলানা আখতারুজ্জামান
সম্মেলন শেষে সদ্য সাবেক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল দায়িত্বশীলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী হবে।