
গাজীপুর প্রতিনিধি :গাজীপুরের কালীগঞ্জে চাঁদা দাবির জেরে এক পরিবারের উপর হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৮ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী এক নারী অভিযোগকারী *মোসাঃ তাসলিমা বেগম (৩৫)* জানান, তিনি স্বামী মোঃ ফারুক হোসেন ও মেয়ে সুবর্ণা আক্তারকে নিয়ে কালীগঞ্জের মোকাররপুর এলাকায় বসবাস করেন। তারা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত *০৯ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে* একই এলাকার রাব্বি মিয়া, রাশিদুল ইসলাম, জাহিদুল ইসলাম সহ ৮ জন এবং আরও ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বসতবাড়িতে প্রবেশ করে। তাসলিমা বেগমের অভিযোগ, বিবাদীরা তার মেয়ের সাথে “আকাশ” নামের এক ব্যক্তির সম্পর্ক আছে বলে মিথ্যা অপবাদ দিয়ে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বাড়ির টিনসেড ঘর ও আসবাবপত্র ভাংচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। তিনি আরও অভিযোগ করেন, এ সময় বাধা দিতে গেলে বিবাদীরা তাকে, তার মেয়ে সুবর্ণা, ননদ ও শাশুড়িকেএলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে তার ননদের গলা থেকে ১২ আনা ওজনের ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন, আলমারি থেকে নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা এবং ৩ ভরি রুপার নুপুর ছিনিয়ে নেয় বলে অভিযোগে বলা হয়। হামলার পর ভুক্তভোগীরা চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।অভিযোগে তাসলিমা বেগম বলেন, বিবাদীরা এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ করে আসছে। ঘটনার পর তারা প্রাণনাশের হুমকিও দিয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “অভিযোগটি আমরা হাতে পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা ১। রাব্বি মিয়া (২৫) পিতা মোঃ সেলিম মিয়া ২। মোঃ রাশিদুল ইসলাম (২৪) ৩। জাহিদুল ইসলাম (২৫) উভয় পিতা হক মিয়া ৪। শাওন ফকির (২২) পিতা মোঃ সোহেল মিয়া ৫। আলআমিন পিতা মুঞ্জুর শেখ ৬। ফাহাদ মিয়া পিতা মোঃ জাকির হোসেন ৭। ফাহিম মিয়া (২৩) পিতা খোরশেদ শেখ ৮। মোঃ কাউছার মিয়া (৩০) পিতা মোঃ হানিফ ফকির সর্ব সাং মোক্তারপুর থানা কালীগঞ্জ জেলা গাজীপুর।
—