"সদর কোর্ট, নরসিংদী বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী"
,,18 July, 2026,,নরসিংদীর জেলা প্রতিনিধি :মোঃ দুলাল মিয়া. জাতীয় দৈনিক সবার আগে!
নরসিংদী জেলার সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।
পুলিশ সুপার সদর কোর্টে পৌঁছলে কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ জিল্লুর রহমান পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান। পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে সালামী প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার, নরসিংদী কোর্ট মালখানা, হাজতখানা, অফিস কক্ষ ঘুরে দেখেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে সদর কোর্টের বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে পরামর্শ প্রদান করেন। পুলিশ সুপার কোর্টে কর্মরত সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। নরসিংদী জেলা প্রতিনিধি: মোঃদুলাল মিয়া জাতীয় দৈনিক সবার আগে।