সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ০৩ দিন ব্যাপী 'নজরুল বর্ষ ২০২৬-২০২৭' পালন উপলক্ষে, জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদীর আয়োজনে সমাপনী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ০৪/০৬/২০২৬ খ্রি. শনিবার জেলা শিল্পকলা একাডেমি, নরসিংদী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী দিনে নজরুল বর্ষের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন জনাব মু: রাশেদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা , এবং শিক্ষা ও আইসিটি) নরসিংদী; জনাব একে এম আসাদুল্লাহ ইবনে আনোয়ার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব এ এস এম সাকিফ-উল- ইসলাম , সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব রিজওয়ানা হাসিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী; সহকারী শিক্ষা অফিসার, এবং জনাব রুনা লায়লা, জেলা কালচারাল অফিসার, নরসিংদী।
নরসিংদী জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ , ও সর্বসাধারণ অনুষ্ঠান উপভোগ করেন। নরসিংদীর জেলা প্রতিনিধি :মোঃদুলাল মিয়া। জাতীয় দৈনিক সবার আগে,