নরসিংদীর শিবপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও নতুন ভবন উদ্বোধন করাহয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করাহয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিতসংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর এলাহী। পরে তিনি বিদ্যালয়ের নতুন ভবনটি উদ্বোধন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন(মাস্টার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারমোছাঃ ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান, শিবপুর মডেল থানার ওসিমোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধাআবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, উপজেলা শিক্ষাঅফিসার সৈয়দা হালিমা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমানখান। তাছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অভিভাবকবৃন্দ ও উপজেলা বিএনপি ওঅঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মনজুর এলাহী এমপি বলেন, বিএনপি সরকার শিক্ষাবান্ধব সরকার। এবছর শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। আজকেরশিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই একদিন দেশের নেতৃত্ব দেবে, রাষ্ট্র পরিচালনার কারিগর হবে। ফলেশিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয় গুরুত্বপূর্ণ।