রায়পুরার নিলিক্ষ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টেঁটা ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
বর্তমানে গুলিবর্ষণ বন্ধ থাকলেও পরিস্থিতি এখনও থমথমে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।