"রায়পুরা থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে নির্দেশনা"
জেলা প্রতিনিধি | নরসিংদী | ৮ জুলাই ২০২৬
নরসিংদীর রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
পরিদর্শনকালে পুলিশ সুপারকে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বাগত জানান। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরে তিনি থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় থানার রেজিস্টারপত্র পর্যালোচনার পাশাপাশি মালখানা, হাজতখানা, অস্ত্রাগার ও ব্যারাক ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শন শেষে থানার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার, ওয়ারেন্ট দ্রুত তামিল, দাপ্তরিক কাজ নির্ভুলভাবে সম্পন্ন করা এবং সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি জনগণের দোরগোড়ায় আরও মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জাতীয় দৈনিক সবার আগে জেলা প্রতিনিধি মোঃদুলাল মিয়া।