"বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদ্বয়ের নরসিংদী জেলায় যোগদান"
১৬ আগস্ট ২০২৬
নরসিংদী জেলা প্রতিনিধি :মোঃ দুলাল মিয়া. জাতীয় দৈনিক সবার আগে।
বাস্তব প্রশিক্ষণ গ্রহণের জন্য শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আজিজুল হক ও জনাব মোঃ মনোয়ারুল মোর্শেদ নরসিংদী জেলায় যোগদান করায় নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় তাদের নরসিংদী জেলায় স্বাগত জানান। শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ আজিজুল হক ও জনাব মোঃ মনোয়ারুল মোর্শেদ ২৭তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
এ সময় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।জাতীয় দৈনিক সবার আগে।