নরসিংদী শিবপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ডে,ঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা।
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের প্রশাসক মো. সফি উল্লাহ।
মঙ্গলবার (৬ অক্টোবর) পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরে পুটিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় ডে,ঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়া সমিন, পুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব আলতাব হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ওআইপি টিভি ও, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।