নরসিংদী পৌরসভার প্রশাসক নাদিনা আক্তারের বিদায় সংবর্ধনা।
নরসিংদী পৌরসভার প্রশাসক ও উপপরিচালক, স্থানীয় সরকার (ডিডিএলজি) নাদিনা আক্তারের বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৮ সেপ্টেম্বর) নরসিংদী পৌরসভা কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসক নাদিনা আক্তারের কর্মকালীন বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা স্মরণ করেন।
এ সময় বক্তারা বলেন,
নাদিনা আক্তার নরসিংদী পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভার নাগরিক সেবা কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মদক্ষতা, আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ মনোভাব কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রশংসিত হয়েছে।
বিদায় সংবর্ধনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন।