নরসিংদী জেলায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে নরসিংদী জেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য জনাব খায়রুল কবির খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী, জনাব ইসরাত জাহান কেয়া।জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ , শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে শিক্ষকদের মহান অবদান, দায়িত্ব ও মর্যাদার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকতার পেশাগত মর্যাদা বৃদ্ধি, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষকসমাজের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকসমাজের ভূমিকা আরও শক্তিশালী হবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ওআইপি টিভি ও, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস।