গিরিশচন্দ্র সেন জাদুঘর পরিদর্শনে জেলা প্রশাসক,
নরসিংদীতে ঐতিহাসিক গিরিশচন্দ্র সেন জাদুঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
পরিদর্শনকালে তিনি জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব ও সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার।
জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
নরসিংদী সদর সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ঐতিহাসিক স্থাপনাটির যথাযথ সংরক্ষণ ও দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় করে তোলার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। মোঃ দুলাল মিয়া নরসিংদী জেলা প্রতিনিধি :জাতীয় দৈনিক সবার আগে, স্টাফ রিপোর্টার :জাতীয় সাপ্তাহিক পত্রিকা একুশে ও আইপি টিভি, নির্বাহী সদস্য :বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা বি জে এস এস। নরসিংদী জেলা প্রতিনিধি :মোঃ দুলাল মিয়া জাতীয় দৈনিক সবার আগে