
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ী ও তার ছেলেকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছেঅভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে কালীগঞ্জ থানাধীন দক্ষিণ ভাদার্থী এলাকায় জৈনক রমজান মিয়ার বাড়ির সামনে এ একটি অটো রিস্কা পার্কিং করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।অভিযোগকারী মোঃ আরিফ (৩৬), পিতা মৃত শিরাজুল ইসলাম, সাং দক্ষিণ ভাদার্থী, কালীগঞ্জ। তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন, বিবাদী মোঃ জসিম (৩৬) ও তার ছেলে লালা (১৯), পিয়াস (২০) এবং ইমন (২৩) এর সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছিল।অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা আরিফকে দেখতে পেয়ে অকথ্য গালিগালাজ শুরু করে। তিনি প্রতিবাদ করলে বিবাদীরা লোহার রডসহ তাঁর উপর হামলা চালায়। আরিফের অভিযোগ, ১ নং বিবাদী জসিম লোহার রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, ২ নং বিবাদী লালা মুখে রড দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে এবং অন্যরা কিল-ঘুষি মেরে নীলাফুলা জখম করে। এ সময় তারা তাঁর কাছ থেকে দোকানের নগদ ৬০,০০০ টাকা ছিনিয়ে নেয়।ঘটনার সময় আরিফের ছেলে মোঃ আহিফ (২৩) বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে বিবাদীরাতাকেও এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা “মেরে ফেলার” হুমকি দিয়ে চলে যায়।আহত আরিফ ও তার ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় (রেজিঃ নং ৮১৯৮/৬ ও ৮১৯৯/৭)।অভিযোগকারী জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপোষ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।