
স্টাফ রিপোর্টার: বিপ্লব হোসেন
ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আশুলিয়া থানা প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের অংশগ্রহণে “পূর্ণমিলনী ২০২৬” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ
আয়োজনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ঐক্য সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও সমাজের উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
পূর্ণমিলনী অনুষ্ঠানে ছিল আলোচনা সভা, মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন বিভিন্ন আয়োজন। অংশগ্রহণকারী সাংবাদিকরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে আনন্দঘন সময় উপভোগ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নের স্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।